১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩৭
১৩৫. ওমর (রাঃ) অনুপস্থিত সৈন্যদের সময় নির্ধারণ করতেন
হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু মদীনায় পাহারা দেয়ার সময় এক মহিলার বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন ঐ মহিলা বলতেছিল, “রাত দীর্ঘ হয়েছে আর এর পার্শ্ব অন্ধকার হয়েছে। আর আমার কাছে রাতটি দীর্ঘায়িত হয়েছে এজন্য যে, আমার সাথে কোন সাথী নেই। যার সাথে আমি খেলব। আল্লাহর শপথ! যদি আমি আল্লাহকে ভয় না করতাম তাহলে এই খাটের পার্শ্ব কেঁপে উঠত। কিন্তু আমার রব এবং লজ্জা আমাকে এটা থেকে বিরত রেখেছে। আর আমি আমার স্বামীকে সম্মান করি।” ওমর রাদিয়াল্লাহু আনহু ঐ মহিলা সম্পর্কে জানতে চাইলে তাকে বলা হল যে, এ হল অমুক মহিলা যার স্বামী আল্লাহর রাস্তায় গিয়ে অনুপস্থিত রয়েছে।
তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলার কাছে একজনকে পাঠালেন যাতে করে সে তার সাথে আসে। আর তার স্বামীর খোঁজে একজনকে পাঠালেন। অতপর ওমর রাদিয়াল্লাহু আনহু স্বীয় কন্যা হাফসা -এর গৃহে প্রবেশ করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, একজন নারী কত দিন স্বামী ছাড়া থাকতে পারে। তখন তিনি বললেন, আপনি আমার কাছে এমন বিষয় প্রশ্ন করলেন? (তাদের সম্পর্ক ছিল বাবা-মেয়ে) তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি মুসলমানদের ভালমন্দ নিয়ে না ভাবতাম তাহলে তোমাকে জিজ্ঞেস করতাম না। তখন হাফসা বললেন, ৫ থেকে ৬ মাস। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যোদ্ধাদের জন্য যুদ্ধ ক্ষেত্রে ৬ মাস অবস্থানের সময় নির্ধারণ করলেন। এক মাস তারা সফর করে বাড়িতে আসবে। চার মাস বাড়িতে অবস্থান করবে। আর এক মাসে তারা যুদ্ধ ক্ষেত্রে ফিরে যাবে। (আর খুলাফাউর রাশিদুন লি মুস্তফা মুরাদ, পৃঃ ২১৯)