১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৬
৪৩. ওমর (রাঃ) তাঁর প্রজাদের দেখাশুনায় প্রশান্তি লাভ করেন
সাঈদ ইবনে মুসাইয়েব থেকে বর্ণিত। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হলেন তখন তিনি রাসূল (সাঃ)-এর মিম্বারে দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন গাইলেন। অতঃপর তিনি বললেন, হে মানব মণ্ডলী! আমি জেনেছি যে। তোমরা আমার থেকে কঠোরতা কামনা করছ। আর এটা এ জন্য যে, আমি রাসূল (সাঃ)-এর সাথে ছিলাম। আমি তার দাস ও সেবক। যেমনিভাবে আল্লাহ তায়ালা বলেছেন, (তিনি মুমিনদের ব্যাপারে দয়াশীল ও অনুগ্রহশীল)। আর আমি তার সামনে ছিলাম একটা কোষবদ্ধ তলোয়ারের ন্যায়। অথবা তিনি আমাকে কোন ব্যাপারে নিষেধ করলে, আমি তা থেকে বিরত থাকতাম। আর আমি মানুষের সামনে পেশ করেছি তার কোমল স্থান। আর এ অবস্থায় আমি রাসূল (সাঃ)-এর সাথে তার মৃত্যু পর্যন্ত ছিলাম। আর তিনি আমার ওপর খুশী অবস্থায় ইন্তেকাল করেন। আর এ জন্য আমি অধিক পরিমাণে আল্লাহর প্রশংসা করছি এবং এর দ্বারা আমি নিজকে সৌভাগ্যশীল মনে করছি। (কানযুল উম্মাল, ১৪১৮৪)