hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৫

৬৩. সাথীদের উপদেশে তিনি সাড়া দিতেন

আসেম থেকে বর্ণিত। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু-এর এক সাথীর কাছ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর কাছে ছিলাম তখন আমি এক ঘ্রান ওয়ালা ব্যক্তির কাছ থেকে বের হলাম। আর তখন নামাযের সময় হল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যার কাছে এ ঘ্রান আছে আমি নির্দেশ দিচ্ছি সে যেন অযু করে। তখন জাবির ইবনে আব্দুল্লাহ বললেন, হে আমিরুল মু’মিনীন! আমার ধারণা এ ঘ্রান আমাদের সবার কাছে রয়েছে। সুতরাং আমরা সবাই অযু করি কেননা তা তো অদৃশ্য। তখন তিনি তাই করলেন। (ওমর ইবনুল খাত্তাব লিস সালাবী, পৃঃ ১৫৮)