hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩০

১২৮. পরিবারের অভিবাবক

ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে পরিবার সমূহের অভিভাবক মনে করতেন। সুতরাং যে সকল পরিবারের স্বামীরা বাড়িতে অনুপস্থিত তিনি তাদের দরজার কাছে গিয়ে দাড়াতেন আর জিজ্ঞেস করতেন, তোমাদের কোন কিছু প্রয়োজন আছে কি? তোমরা কি কোন কিছু ক্রয় করতে চাও? কেননা, তোমরা ক্রয়বিক্রয়ে ধোকা খাবে। তখন তারা ওমর রাদিয়াল্লাহু আনহু-এর সাথে তাদের সন্তানদের পাঠিয়ে দিত। আর তিনি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে দিতেন। আর কারো কাছে যদি কিছু না থাকত তাহলে নিজের পক্ষ থেকে তার জন্য ক্রয় করতেন। (সীরাজুল মুলুক, পৃঃ ১০৯)