hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

২০. নামাযের প্রতি আগ্রহ

জাবির ইবনে আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, খন্দকের যুদ্ধের দিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সূর্য ডুবার পর রাসূল (সাঃ)-এর কাছে হাযির হলেন এবং কুরাইশ কাফিরদেরকে গালিগালাজ করতে লাগলেন। তারপর বললেন: আল্লাহর রাসূল (সাঃ) আমি আজ আসরের নামায আদায় করতে পারিনি। এমনকি এখন সূর্য অস্ত যায় যায় অবস্থা। নবী (সাঃ) বললেন: আল্লাহর শপথ! আমিও তো আসরের নামায আদায় করিনি। অতঃপর আমরা “বুত্‌হান” নামক ময়দানে চলে গেলাম। নবী তথায় সালাতের জন্য উযূ করেন। আমরাও সালাতের জন্য উযূ করলাম। সূর্য অস্ত যাওয়ার পর নবী (সাঃ) (আমাদেরকে নিয়ে জামা’আতে) আসরের সালাত, তারপর মাগরিবের সালাত আদায় করলেন। (বুখারী হাদীস-৫৯৬)