১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৭
২৪. ওমর এবং সুহাইল ইবনে আমর
বদরের যুদ্ধবন্দীদের মধ্যে সোহায়েল ইবনে আমরও ছিলেন। তিনি ছিলেন একজন খ্যাতিমান বক্তা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল! সোহায়েল ইবনে আমরের সামনে দুটি দাঁত ভেঙ্গে ফেলার ব্যবস্থা করুন, এতে তার কথা মুখে জড়িয়ে যাবে। এতে সে সুবক্তা হিসেবে আপনার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে সুবিধা করতে পারবে না। রাসূল (সাঃ) এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। কেননা মানুষের অঙ্গহানি করা ইসলামী পরিভাষায় মোছলা করার শামিল। আমি নবী হয়েও যদি এ কাজ করি তবে আল্লাহ আমাকেও এ শাস্তি দেবেন, তবে আমি আশা করি সে এমন স্তরে পৌঁছাবে তখন তুমি তার নিন্দা করবে না। পরে যখন রাসূল (সাঃ)-এর ইন্তিকাল হলো তখন কিছু মক্কাবাসী ইসলাম থেকে ফিরে যেতে চাচ্ছিল তখন সোহায়েল দাঁড়িয়ে ভাষণ দিলেন। অতঃপর আল্লাহর প্রশংসা ও গুণগান করে বললেন, নবীর মৃত্যু ইসলামকে আরো শক্তিশালী করবে। সুতরাং যে ব্যক্তি দ্বীন ত্যাগ করবে আমরা তাকে হত্যা করব। এরপর লোকজন ইসলাম ত্যাগ করার চিন্তা থেকে সরে আসল। (ইবনে হিশাম, ২/৩৩৭)