hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

২১. আমাকে কুরাইশদের নিকট পাঠাবেন না

হুদায়বিয়ার সন্ধির দিন রাসূল (সাঃ) মক্কায় প্রেরণ করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু -কে ডেকে পাঠালেন। তিনি এসে বললেন, হে আল্লাহর রাসূল! আমি নিজের থেকে কুরাইশদেরকে ভয় পাচ্ছি। আর বনী আদি ইবনে কাব এর পরিবারের কেউই মক্কায় নেই যে, আমাকে সাহায্য করবে। আর আপনি অবশ্যই জানেন যে, আমার সাথে কুরাইশদের শত্রুতা কেমন। তাই আমি আপনাকে এমন ব্যক্তির কথা বলছি, যিনি এ ব্যাপারে আমার চেয়ে বেশি ভূমিকা রাখবেন। তিনি হচ্ছেন, উসমান ইবনে আফফান। এরপর রাসূল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু -কে ডাকলেন। তখন রাসূল (সাঃ) উসমান রাদিয়াল্লাহু আনহু কে আবু সুফিয়ান এবং অন্যান্য কুরাইশদের নিকট এ মর্মে সংবাদ দিয়ে পাঠালেন যে, তুমি তাদেরকে বলবে যে, আমরা যুদ্ধ করতে আসিনি। আমরা কেবল আল্লাহর ঘর যিয়ারতের উদ্দেশ্যে আগমন করেছি। (সীরাতুন নাবুবিয়্যাহ লি ইবনে হিশাম, ২২৮)