hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৫

১২৩. এই চাল-চলন ছেড়ে দাও

এক লোক হাত-পা হেলিয়ে অহংকার প্রদর্শন করে আগমন করল। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, এই চলন ছেড়ে দাও। সে বলল, আমার পক্ষে এটা সম্ভব নয়। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বেত্রাঘাত করলেন। এরপরও সে এভাবে অহংকার প্রদর্শন করে চলাফেরা শুরু করল। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার তাকে বেত্রাঘাত করলেন। এরপর সে তা ছেড়ে দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এরকম ব্যাপারে যদি আমি বেত্রাঘাত না করি তবে কিসের জন্য করব? পরবর্তীতে ঐ লোকটি ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট এসে বলল, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। আমার সাথে ছিল এক শয়তান। আপনার মাধ্যমে আল্লাহ তাকে তাড়িয়ে দিয়েছেন। (আখবারু ওমর, পৃঃ ১৭৫)