১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৩
৪০. আবু বকর (রাঃ) দিতেন এবং ওমর (রাঃ) প্রত্যাখ্যান করতেন
একদিন উমাইনা ইবনে হিসাম ও আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূলের খলিফা আমাদের কাছে এমন এক খণ্ড জলাভূমি পড়ে আছে যাতে কোন খড়-ঘাস নেই এবং তা কোন উপকারে আসে না। সুতরাং আপনি যদি রায় দেন তাহলে আমরা একে চাষ করব এবং পরবর্তীতে আল্লাহ চাহেন তো তা উপকারে আসবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাছের লোকদের এ ব্যাপারে জিজ্ঞেস করলেন।
তারা বলল যে, তাদের দুজনকে জমিটা দেয়া হলে তারা এর দ্বারা উপকার লাভ করবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জমি দিলেন এবং এ ব্যাপারে তাদের দুজনের জন্য একখানা শর্তনামা লিখলেন। আর বললেন, তোমরা এ ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু -কে সাক্ষী রাখ। আর তখন তিনি (ওমর) সেখানে উপস্থিত ছিলেন না। যখন তারা দুজন তার কাছে গিয়ে পত্র পড়লেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু পত্রটি কেড়ে নিলেন আর তাতে থুথু দিলেন। রাসূল তোমাদের মাঝে বন্ধুত্ব তৈরি করেছেন আর ইসলাম এখন নাজুক অবস্থায়। আর আল্লাহ তায়ালা ইসলামকে সম্মানিত করেছেন। আর তাদেরকে বললেন, তোমরা তোমাদের কাজে নিয়োজিত থাক। অতঃপর তারা দু’জন রাগান্বিত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এসে বললেন, খলিফা কি আপনি নাকি ওমর।
তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তিনি চান তাহলে তিনিই খলিফা। বর্ণনাকারী বলেন, অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত অবস্থায় এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ কাছে দাঁড়ালেন এবং বললেন, আপনি ঐ জমি সম্পর্কে আমাকে অবহিত করুন। ঐ জমির মালিক কি আপনি একা নাকি সমস্ত মুসলমান? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, বরং এ জমির মালিক সমস্ত মুসলমান। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আপনি কিভাবে এ জমি তাদের দুজনকেই নির্দিষ্ট করে দিলেন। আর আমার পাশে যারা ছিল তারা আমাকে এ ব্যাপারে পরামর্শ দিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ওমর! আমি তোমাদের এ কথা বলছি তুমি এ ব্যাপারে আমার থেকে বেশি শক্তিশালী আর তুমিই আবার বিজয় লাভ করেছ। (আল-ইসাবাতু লি ইবনে হাজার, ৩/৫৫)