hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

৪৬. আমার ভয় হচ্ছে যেন আমি ধ্বংস হয়ে গেছি

আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট গেলাম। তখন তিনি হারামের মধ্যে একটি কূপের নিকট যেখানে মানুষ অযু করে সেখানে কিছু নারী ও পুরুষকে প্রহার করছিল। এমনকি তিনি তাদের মধ্যে বিচ্ছেদ করে দিলেন এবং বললেন, হে অমুক! আমি বললাম, উপস্থিত আছি। তিনি বললেন, আমি কি তোমাকে এ নির্দেশ দেইনি যে, পুরুষদের জন্য একটি অযুখানা এবং নারীদের জন্য একটি পৃথক অযুখানা নির্ধারণ করবে। রাবী বলেন, এরপর আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে দেখা করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মনে হয় আমি ধ্বংস হয়ে গেছি। তিনি (আলী). বললেন, কি জিনিস তোমাকে ধ্বংস করেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি হেরেমের মধ্যে কিছু নারী ও পুরুষকে প্রহার করেছি। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমিরুল মু’মিনীন! আপনি হচ্ছেন তত্তাবধায়ক। আপনি যদি উপদেশ ও কল্যাণ কামনার্থে এ কাজ করে থাকেন তবে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন না। আর যদি তাদের প্রতি অন্যায় করেন তবে আপনি যুলুমকারী হবেন। (মুসান্নাফে আবদুর রায্‌যাক, ১/৭৫)