hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

৪৭. ওমর (রাঃ) এর হাতে কেসরার সম্পদ

হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে কেসরার (পারস্য সম্রাট) কাবা, তলোয়ার, ফিতা, পাজামা, জামা, মুকুট ও তার মুজা এ গুলো ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে পৌঁছানোর পর তিনি সম্প্রদায়ের লোকদের দিকে তাকান আর তাদের মধ্যে সবচেয়ে বেশি স্থুলাকার ও লম্বা দেহের অধিকারী হলেন সুরাকাহ ইবনে খাসআম আল-মুদাল্লাজী। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সুরাকাকে বললেন, হে সুরাকা! তুমি দাঁড়াও এবং এ পোশাক পরিধান কর। অতঃপর সে (সুরাকা) দাঁড়াল এবং পরিধান করল আর এটার উপর তার লোভ তৈরি হল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, পিছনে চল। তখন সে পিছনে চলল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, থাম থাম।

ওমর রাদিয়াল্লাহু আনহু আরো বললেন, এ এমন এক বেদুঈন যিনি বনী মুদাল্লাজ গোত্রের লোক আর তার শরীরে রয়েছে কেসরার কাবা, পাজামা, তলোয়ার, ফিতা, মোজা ও তার মুকুট। হে সুরাকা ইবনে মালেক! আজ তুমি এগুলোর মালিক। তোমার শরীরে যদি কেসরার সম্পদ থাকে তাহলে তুমি ও তোমার বংশ মর্যাদাবান হবে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে খুলে ফেলতে বললেন, তখন সুরাকা খুলে ফেলে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ! তুমি এ ব্যাপারে তোমার নবী ও রাসূলকে নিষেধ করেছ অথচ তিনি আমার থেকে তোমার কাছে অধিক প্রিয়, আমার থেকে অধিক মর্যাদাবান। আর তুমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেও নিষেধ করেছ। অথচ তিনিও তোমার কাছে আমার থেকে অধিক প্রিয়। অধিক মর্যাদাবান। অতঃপর, তুমি আমাকে (ওমর) তা দান করেছ। হে আল্লাহ! আমি তোমার কাছে পানাহ চাচ্ছি যে, আমি যেন তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীকে না দেই। এরপর তিনি ক্রন্দন করলেন। অতঃপর আল্লাহ তায়ালা তাকে রহমত দান করলেন। অতঃপর তিনি আব্দুর রহমানকে ডেকে বললেন, তোমাকে আমি এটা বন্টন করে দিলাম। (তিরমিযী, হাঃ ২৩২২)