hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৩

৯১. ঐ সত্ত্বার সকল প্রশংসা যিনি শয়তানকে খুশী করেননি

মহিমান্বিত সাহাবী মুগীরা ইবনে শু’বাকে যিনার অপবাদ দেয়া হয়। এতে তিন জন লোক সাক্ষী দেয় এবং চতুর্থ জন সাক্ষী দেয়া থেকে বিরত থাকেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঐ আল্লাহর সকল প্রশংসা যিনি মুহাম্মদের সাথীদের মাধ্যমে শয়তানকে খুশী করেননি। এরপর তিনি তার উপর অপবাদের শাস্তি প্রয়োগ করলেন। কারণ সাক্ষী ছিল তিন জন। আর তিন সাক্ষীর দ্বারা যিনার শাস্তি প্রয়োগ করা যায় না। (আসল খিলাফাতের রাশিদা, পৃঃ ১৪৯)