hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০০

৯৮. ওমর ও আংটি

আবু সেনান বলেন, আমি ওমরের নিকট প্রবেশ করলাম তখন তার নিকট মুহাজিরদের একটি দল উপস্থিত ছিল। তখন ওমরের নিকট ইরাক থেকে আগত কিছু জিনিস পেশ করা হলো। তার মধ্যে একটি আংটি ছিল। তার কিছু সন্তান তার মুখ থেকে সেটা বের করল। তখন তিনি কাঁদছিলেন। এসময় তার সাথীরা তাকে বলল, হে আমিরুল মু’মিনীন। আপনি কান্না করছেন অথচ আল্লাহ আপনার হাতে অনেক বিজয় দান করেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোন জাতির হাতে যখন দুনিয়ায় বিজয় আসে তখনই তাদের মধ্যে আল্লাহ শত্রুতা এবং ক্ষোভ সৃষ্টি করে দেন। আর তা কিয়ামত পর্যন্ত চলতে থাকে। আমি তো এরই ভয় করছি। (সীরাতু ওমর, পৃঃ ১৩৩)