১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
১৭. তুমি কি এমন লোকদের সাথে কথা বলছ যারা একেবারে পঁচে গেছে?
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু-এর সাথে মক্কা ও মদীনার মধ্যবর্তী এক স্থানে ছিলাম। তখন আমরা চাঁদ দেখতে পেলাম। আর আমি খুব তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারী। তাই চাঁদ দেখতে পেলাম। পরে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু -কে বললাম, আপনি কি চাঁদ দেখতে পাচ্ছেন? তিনি বললেন, অচিরেই আমি দেখতে পাব। এরপর তিনি বদরের লোকদের সম্পর্কে আলোচনা করতে শুরু করলেন এবং বললেন, রাসূল (সাঃ) গতকালকে বদরে নিহতদের অবস্থা আমাদেরকে দেখিয়েছেন।
তিনি বলেছেন, এটা ইনশাল্লাহ আগামীকাল অমুকের জায়গা। এটা ইনশাল্লাহ আগামীকাল অমুকের জায়গা। এরপর বদরে নিহতদেরকে ঐ জায়গায় এনে একটি কূপের মধ্যে নিক্ষেপ করা হলো। পরে রাসূল (সাঃ) যখন তাদের নিকট দিয়ে যাচ্ছিলেন, তখন বললেন, হে অমুক! হে অমুক! তোমাদের রব যে ওয়াদা দিয়েছেন তা কি তোমরা পেয়েছ। আমি তো আমার রব যা ওয়াদা দিয়েছিলেন তা পেয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কি এমন লোকদের সাথে কথা বলছেন? যারা পচে গলে যাচ্ছে। তিনি উত্তর দিলেন, আমার কথা তারা তোমাদের চেয়ে আরো ভালোভাবে শুনতে পাচ্ছে। কিন্তু তারা কোন উত্তর দিতে সক্ষম নয়। (মুসনাদে আহমদ)