১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯০
৮৮. একজন মহিলা যে ছয় মাসে সন্তান প্রসব করেছে
ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট এমন একটি মহিলার কথা বলা হল, যে ছয় মাসে সন্তান প্রসব করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে রজমের (পাথর মেরে হত্যা করার) নির্দেশ দিলেন। তখন ঐ মহিলার বোন আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে বলল, ওমর রাদিয়াল্লাহু আনহু আমার বোনকে রজমের শাস্তি দেয়ার চিন্তা করছেন। আমি আপনার কাছে এসেছি দেখেন তার বাঁচার কোন পথ পাওয়া যায় কিনা? তখন আলী বললেন, তার বাঁচার পথ আছে। এটা শুনে ঐ মহিলা তাকবীর ধ্বনি উচ্চারণ করল, যা ওমর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু-এর নিকট লোক পাঠিয়ে বললেন, তার বাঁচার উপায় কি? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তায়ালা বলেছেন,
وَ الۡوَالِدٰتُ یُرۡضِعۡنَ اَوۡلَادَہُنَّ حَوۡلَیۡنِ کَامِلَیۡنِ
আর মায়েরা তার সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে। (সূরা বাকারা : আয়াত-২৩৩)
এবং তিনি আরো বলেছেন,
وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّ وَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَ حَمۡلُہٗ وَ فِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا
আমি মানুষকে পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করার হুকুম দিয়েছি। তার মা কষ্ট করে তাকে পেটে রেখেছে, কষ্ট করেই তাকে প্রসব করেছে এবং তাকে পেটে বহন করতে ও দুধ ছাড়াতে ত্রিশ মাস লেগেছে। (সূরা আহকাফ : আয়াত-১৫)
সুতরাং গর্ভধারণ হবে ছয় মাস এবং দুধমাসের সময় হবে চব্বিশ মাস। এরপর ঐ মহিলাকে ছেড়ে দেয়া হল। (মাউসুয়াতু ফিকহে ওমর, পৃঃ ৩৭১)