hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৯

১৪৭. মিহবাবের সাক্ষী

হযরত আমর ইবনে মায়মুন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন সকালে ফজর নামাযের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু-এর সামনে ছিলাম। আর ওমর রাদিয়াল্লাহু আনহু-এর অভ্যাস ছিল তিনি নামাযের কাতারে ঘুরে ঘুরে দেখতেন কাতার সোজা করার জন্য। তখন তিনি প্রায়ই ফজরের সালাতের প্রথম রাকাতে সূরা ইউসূফ বা সূরা নাহল তেলাওয়াত করতেন। যাতে লোকে জামায়াতে শরীক হতে পারত। একদিন আমি শুনতে পেলাম যে, তিনি (ওমর) বলতেছেন, আমাকে কুকুর হত্যা করবে বা খাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আঘাত প্রাপ্ত হন, তখন দেখা গেল তার বাহুতে আঘাতের চিহ্ন। বলা হয় যে, আঘাতের সংখ্যা ছিল ৬টি। ওমর শত্রু কর্তৃক হামলার শিকার হন তখন তার ডান ও বাম পাশের তের জন লোক আহত হন। তাদের মধ্যে হতে ৬ মতান্তরে সাত জন মারা যান। ওমর রাদিয়াল্লাহু আনহু আবদুর রহমান ইবনে আওফকে সামনে দিলেন। আর তিনি (আবদুর রহমান) ছোট পরিসরে লোকদের নিয়ে নামায শেষ করলেন। (রিয়াযুন নাযরা, ২/৭২)