hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৯

৮৭. ওমর (রাঃ) এর আশা পূর্ণ হয়নি

ওমর রাদিয়াল্লাহু আনহু একবার বললেন যে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তবে আমি এক বছর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াব যাতে প্রজাদের অবস্থা জানতে পারি। কারণ মানুষের অনেক প্রয়োজন আছে যেটা আমার কারণে সম্পূর্ণ হচ্ছে না। আবার তারা অনেকে আমার কাছে উপস্থিত হতে পারছে না। সুতরাং আমি শামে যাব এবং সেখানে দুই মাস অবস্থান করব। তারপর মিশর যাব এবং সেখানেও দুই মাস অবস্থান করব। তারপর বাহরাইন যাব এবং সেখানেও দুই মাস অবস্থান করব। তারপর কুফায় যাব এবং সেখানেও দুই মাস অবস্থান করব। তারপর বসরায় যাব এবং সেখানেও দুই মাস অবস্থান করব। তারপর ইয়ামান যাব এবং সেখানেও দুই মাস অবস্থান করব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এর হায়াত দীর্ঘায়িত হয়নি বিধায় তার সেই আশা পূর্ণ হয়নি। (সীরাতু ওমর ইবনুল খাত্তাব লি আহমাদ আত তাজী, পৃঃ ৮০)