hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৬

১০৪. ওমর (রাঃ) ও ব্যবসা

ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি কোনকিছুতে ৩ বার ব্যবসা করেও লাভবান হতে পারেনি তার উচিত ঐ ব্যবসা পরিবর্তন করা। নিম্নমানের কোন ব্যবসাও মানুষের কাছে হাত পাতার চেয়ে অনেক উত্তম। আর আমি যদি কোন ব্যবসা করতাম তবে আতরের ব্যবসাই করতাম। কারণ, আতরের ব্যবসা করে আমি আর্থিকভাবে লাভবান না হলে এর সুঘ্রান আমাকে লাভবান করত। তিনি আরো বলেন, তোমরা সবাই মেহনত করতে শিখ, কারণ এক সময় তোমাদের কেউ না কেউ অবশ্যই পরিশ্রমের মুখাপেক্ষী হবে। (সীরাতে ওমর ইবনে খাত্তাব লি আহমাদ আত তাজী, পৃঃ ২১২)