১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
৪. যে কারণে ইসলামের প্রতি আকৃষ্ট হলেন
ওমরের কথা শুনে খাব্বাব ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে এসে বললেন, সুসংবাদ ওমর! বৃহস্পতিবার রাতে রাসূল (সাঃ) তোমার জন্য জিকির">দু’আ করেছিলেন। আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ! ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল আমর ইবনে হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। খাব্বাব আরো বললেন, রাসূল (সাঃ) এখন সাফার পাদদেশে দারুল আরকামে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চললেন, দারুল আরকামের দিকে। হামযা এবং তালহার সাথে আরো কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারারত।
ওমরকে দেখে তারা সন্ত্রস্ত হয়ে পড়লেন। তবে হামযা সান্তনা দিয়ে বললেন, আল্লাহ ওমরের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসূলের অনুসারী হবে। অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে। রাসূল (সাঃ) বাড়ির ভেতরে। তাঁর ওপর তখন ওহী নাযিল হচ্ছে। একটু পরে তিনি বেরিয়ে ওমরের কাছে এলেন। ওমরের কাপড় ও তরবারির হাতল মুট করে ধরে বললেন, ওমর, তুমি কি বিরত হবে না? তারপর দু’আ করলেন, হে আল্লাহ! ওমর আমার সামনে, হে আল্লাহ! ওমরের দ্বারা দ্বীনকে শক্তিশালী করো। ওমর বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি আল্লাহর রাসূল। ইসলাম গ্রহণ করেই তিনি আহ্বান জানালেন, ইয়া রাসূলাল্লাহ! ঘর থেকে বের হয়ে পড়ুন। (সীরাতে ইবনে হিশাম, ১/৩১৯)