hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪০

১৩৮. ওমর (রাঃ) ও এক বৃদ্ধা খ্রিস্টান রমণী

এক নাসরা (খ্রিস্টান) বৃদ্ধা মহিলা ওমর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে আসল। তার একটি জরুরি কাজের জন্য যা ওমরের কাছে ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু উক্ত মহিলাকে বললেন, তুমি ইসলাম গ্রহণ কর, তাহলে নিরাপত্তা পাবে। নিশ্চয় আল্লাহ তায়ালা মুহাম্মাদ (সাঃ)-কে সত্যসহ প্রেরণ করেছেন। তখন বৃদ্ধা বলল, আমি অত্যান্ত বৃদ্ধা একজন মহিলা। আর মৃত্যু তো আমার নিকটবর্তী। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার সমস্যার সমাধান করে দিলেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু এ আশংকা করলেন যে, তার প্রয়োজন মিটানোটা ইসলামের প্রতি তার ক্ষোভের প্রকাশের ফলাফল মাত্র। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, হে আল্লাহ! আমি শুধু মাত্র দেখিয়েছি এবং আপ্রাণ চেষ্টা করিনি। (মুয়ামালাতু গাইরিল মুসলিমীন ফীল মুজতামিঈল ইসলামী, পৃঃ ৪১)