hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬২

৬০. তুমি চলে যাও, কেননা তুমি তাকে চিন না

ওমর রাদিয়াল্লাহু আনহু এক সাক্ষীকে প্রশ্ন করলেন, যিনি তার কাছে এক ব্যক্তির ব্যাপারে সাক্ষী দিয়েছে। তার (ওমর) ইচ্ছা হল যে, সে (সাক্ষী) তাকে চিনে কিনা এটা যাচাই করা। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি কি তার প্রতিবেশী? লোকটি বলল না। ওমর রাদিয়াল্লাহু আনহু পুনরায় বললেন, তুমি কি তার সাথে কোন লেন-দেন করেছ, যার দ্বারা তুমি তাকে চিন? লোকটি বলল, এটাও না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি তার সাথে কোন দিন সফর করেছ? লোকটি বলল না। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি সম্ভবত তাকে মসজিদে দাঁড়িয়ে অথবা বসে নামায পড়তে দেখেছ। তখন লোকটি বলল, হ্যাঁ আমি তাই দেখেছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি চলে যাও। কেননা তুমি তাকে চিন না। (ওমর ইবনে খাত্তাব, সালেহ ইবনে আব্দুর রহমান, পৃ:৬৬)