hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৯

৯৭. তুমি সত্য বলেছ, তাই আমার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর

সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এক অপরাধী ব্যক্তিকে দেখতে পেলেন। তাই তিনি তাকে চাবুক মারলেন। তখন লোকটি বলল, হে ওমর! তুমি যদি সঠিক কাজ করে থাক তবে তুমি আমার প্রতি অন্যায় করেছ। আর তুমি যদি অন্যায় করে থাক তবে আমাকে তুমি শিক্ষা দাওনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি সত্য বলেছ। তাই তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা কর এবং আমার নিকট থেকে প্রতিশোধ নাও।

তখন লোকটি বলল, আমি তা আল্লাহর সন্তুষ্টির জন্য মাফ করে দিলাম এবং আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। (সীরাতু ওমর ইবনে খাত্তাব, পৃঃ ৮০)