hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

৫৩. যদি তারা একথা না বলে তবে তাদের মধ্যে কোন কল্যাণ নেই

এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট আগমন করল এবং বলল, হে আমিরুল মু’মিনীন! আল্লাহকে ভয় করুন। তখন সম্প্রদায়ের এক ব্যক্তি বলল, তুমি কি আমিরুল মু’মিনীনকে এমন কথা বলছ? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে ছেড়ে দাও এবং এটা বলতে দাও। সে উত্তম কথাই বলেছে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি এ কথা তোমরা না বল তাহলে তোমাদের মধ্যে কোন কল্যাণ নেই। আর যারা এ কথা গ্রহণ করবে না তাদের মধ্যেও কোন কল্যাণ নেই। (মানাকিবে ওমর, পৃঃ ১৪৭)