hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৮

১১৬. শাসক থেকে ছাগলের রাখাল

ওমর রাদিয়াল্লাহু আনহু আইয়াজ ইবনে খানামকে শাম দেশের গভর্ণর নিযুক্ত করলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট সংবাদ আসল যে, আইয়াজ একটি গোসল খানা বানালেন এবং নিজের জন্য কিছু লোককে বিশেষভাবে সাক্ষাতের সুযোগ দিলেন। পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সাথে দেখা করার জন্য আইয়াজকে চিঠি দিলেন। পরে তিনি আসলে তাকে তিন বার পর্দার বাহিরে রাখলেন। পরে তাকে অনুমতি দিলেন। তারপর একটি চামড়ার জুব্বা আনতে বললেন, এটা আনা হলে বললেন যে, তুমি এটা পরিধান কর। পরে তাকে রাখাল নিযুক্ত করেন এবং তিনশত ছাগল তার দায়িত্বে দেন। (আল ওয়ালাইয়াতু আলাল-বুলদান, ২১৩০)