hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১০

১০৮. মুয়াইক্বিব এর চিকিৎসায় ওমর (রাঃ)

মুয়াইক্বিব রাদিয়াল্লাহু আনহু (একবার) অসুস্থ হলেন, আর তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় বাইতুল মালের কোষাধ্যক্ষ। তার সম্পর্কে যারা শুনেছে, ওমর তাদের কাছ থেকে তার রোগের চিকিৎসা কামনা করলেন। তখন তার কাছে ইয়ামেনের অধিবাসীদের থেকে দু’জন লোক আগমন করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের কাছে এই ন্যায়পরায়ন ব্যক্তির জন্য কোন চিকিৎসা আছে কি? কেননা এ ব্যাথা তার মধ্যে দ্রুত বৃদ্ধি পাবে। তখন তারা দু’জন বললেন যে, আমরা তার রোগকে নিরাময় করতে সক্ষম নই।

তবে আমরা এমন একটি চিকিৎসা করতে পারি, যার দ্বারা তার রোগ স্থির থাকবে, বৃদ্ধি পাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যত্ন সহকারে তার চিকিৎসা কর যাতে তার রোগ স্থির থাকে এবং বৃদ্ধি না পায়। তখন তাদের দু’জনের একজন বললেন, আপনাদের ক্ষেতে কি হানজালা (টক জাতীয় ফল) ফলে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ ফলে। তারা দু’জন বললেন, এটা থেকে আমাদের জন্য কিছু নিয়ে আসুন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তা আনতে নির্দেশ দিলেন এবং তা আনা হল। তখন তারা প্রতিটি হানজালাকে দু’ভাগ করলেন। এরপর তারা মুয়াইকাব রাদিয়াল্লাহু আনহু কে জমিনে শোয়াইয়া দিলেন এবং তারা তার একটি পা ধরলেন এবং হানজালা তার পায়ের পাতায় ঘষলেন যখন একটি পা শেষ হল তখন অপর পায়েও অনুরূপ করলেন। এরপর তাকে ছেড়ে দিলেন এবং তারা ওমর রাদিয়াল্লাহু আনহু -কে বললেন, এরপর থেকে আর কখনও তার ব্যাথা বৃদ্ধি পাবে না। রাবি বলেন, আল্লাহর শপথ! মুয়াইক্বিব রাদিয়াল্লাহু আনহু এর এ ব্যথা মৃত্যুর আগ পর্যন্ত আর কখনও বৃদ্ধি পায়নি। (রিয়াযুন নাযাহ)