hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

২. নবী (সাঃ) কে হত্যার উদ্দেশ্যে ওমর (রাঃ)

ওমর চরম কঠোরতা অবলম্বন করেও কোন মুসলমানকেই দ্বীন থেকে ফিরিয়ে নিতে পারেননি। অবশেষে তিনি রাসূলে করীম (সাঃ) কে নিজের হাতে হত্যা করার (নাউজুবিল্লাহ) সিদ্ধান্ত নেন। কোমরে তরবারি ঝুলিয়ে সোজা রাসূল (সাঃ)-এর উদ্দেশ্যে রওয়ানা হন। ঘটনাচক্রে নুয়াইম বিন আবদুল্লাহর সঙ্গে পথে দেখা হয়। তার ভাব-ভঙ্গিমা দেখে তিনি জিজ্ঞেস করেন, কি ব্যাপার? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, মুহাম্মাদ সম্পর্কে একটা চুড়ান্ত মীমাংসা করতে যাচ্ছি। তিনি বললেন, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন ও ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। (আত-তাবাকার লি ইবনে সা’দ, ৩/২৬৭)