hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

৫৪. উমরের সন্তানের উপর উসামার মর্যাদা

ওমর লোকদের মাঝে অগ্রাধিকারের ভিত্তিতে মাল বণ্টন করতেন। একদিন তিনি (ওমর) উসামা ইবনে যায়েদের জন্য চার হাজার দিরহাম নির্ধারণ করলেন, আর আব্দুল্লাহ ইবনে উমরের জন্য তিন হাজার দিরহাম। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে আমার বাবা! আপনি উসামা ইবনে যায়েদকে দিলেন চার হাজার আর আমাকে দিলেন তিন হাজার। তার বাবার যে মর্যাদা ছিল সে মর্যাদা কি আপনার নেই? আর তার (উসামার) যে মর্যাদা সে মর্যাদা কি আমার (আব্দুল্লাহর) নেই? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয়ই তার বাবা রাসূল (সাঃ)-এর নিকট তোমার বাবার চেয়ে অধিক প্রিয় ছিলেন। আর সেও রাসূল (সাঃ)-এর কাছে তোমার থেকে প্রিয়। (ফারায়েদুল কালাম লিল খুলাফায়িল কিরাম পৃ১১৩)