hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

৯. মদীনাবাসী ও ওমর (রাঃ)-এর আগমন

বারা ইবনে আযীব রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীদের মধ্যে সর্বপ্রথম আমাদের মধ্যে আগমন করেন মাসআব ইবনে উমায়ের ও ইবনে উম্মে মাকতুম। তারা দু’জন কুরআন তেলাওয়াত করতে লাগলেন। এরপর আম্মার, বিলাল এবং সা’য়াদ আগমন করলেন। এরপর আসলেন ওমর। এরপর আগমন করলেন রাসূল (সাঃ)। আমি মদীনাবাসীদেরকে দেখলাম যে, তারা ওমর রাদিয়াল্লাহু আনহু-এর আগমনের ফলে অত্যধিক আনন্দিত হয়েছে। যখন তিনি আগমন করলেন তখন আমি পাঠ করলাম–

سَبِّحِ اسۡمَ رَبِّکَ الۡاَعۡلَی ۙ ﴿۱﴾

“তুমি তোমার সর্বোচ্চ প্রতিপালকের নামের ঘোষণা করো।” (সূরা আ’লা : আয়াত- ১)