hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯২

৯০. ওমরের কাপড়ে তালি

আবু ইসমাঈল আন নাহদী বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু -কে দেখলাম যে, তিনি বাইতুল্লাহ তাওয়াফ করছেন। তখন তার পরনে ছিল একটি লুঙ্গি, যাতে ছিল বারটি তালি। এর মধ্যে একটি তালি ছিল লাল চামড়ার। অন্যরা বলেছেন, এক জুমার দিন ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসতে দেরি করলেন। যখন তিনি আসলেন, তখন মিম্বারে দাঁড়িয়ে ওজর পেশ করে বললেন, আমার এই পোশাকটির কারণে দেরি হয়েছে। এটা সিলাই করা হচ্ছিল। আর এটা ছাড়া আমার দ্বিতীয় কোন পোশাক ছিল না (সীরাতুল ওমর ইবনুল খাত্তাব, পৃঃ ৫৯)