hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৫

৮৩. বিশ্বস্ত গোলাম

ওমর রাদিয়াল্লাহু আনহু এক সফরে বের হলেন। তখন তিনি এক গোলামের নিকট দিয়ে অতিক্রম করছিলেন যে ছাগল চড়াচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে গোলাম! আমাদের নিকট একটি ছাগল বিক্রি কর। গোলাম উত্তর দিল যে, এ ছাগলগুলো আমার নয়, ওগুলো আমার মনিবের। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষামূলক তাকে বললেন, তুমি তোমার মনিবকে বলবে যে, একটি ছাগল বাঘে খেয়ে ফেলেছে। তখন গোলাম বলল, আমি আমার মনিবকে একথা বলতে পারব যে, ছাগলটি বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু কিয়ামতের দিন আমি আমার রবকে কি বলব? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন এবং ঐ গোলামের মনিবের কাছে গেলেন এবং তাকে ক্রয় করে আযাদ করে দিলেন। আর তাকে বললেন, এই বান্দাকে এই দুনিয়ায় আযাদ করলাম। আর আশা রাখি যে, আখেরাতেও সে তোমাকে মুক্ত করে দিবে। ইনশাল্লাহ। (রামাযান শাহরুন নাফহাত, পৃঃ ২)