hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

২৩. আমাকে ছাড়ুন; এই মুনাফিককে আমি হত্যা করব

হুনাইনের যুদ্ধ থেকে মুসলমানরা যখন মদীনায় ফিরে আসলেন, তখন তারা যিররানা নামক স্থান দিয়ে গমন করছিলেন। তখন রাসূল (সাঃ) বিলাল রাদিয়াল্লাহু আনহু-এর কাপড় থেকে রৌপ্য নিচ্ছিলেন এবং তা মানুষদের নিকট বিতরণ করছিলেন। তখন এক ব্যক্তি এসে রাসূল (সাঃ) কে বলল, হে মুহাম্মদ! তুমি ইনসাফ করো। তখন রাসূল (সাঃ) বললেন, তোমার ধ্বংস হোক; আমি যদি ইনসাফ না করি তবে কে করবে? আমি যদি ইনসাফ না করি তবে আমিই তো ক্ষতিগ্রস্ত হব। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল! আমি কি এই মুনাফিককে হত্যা করব না? তখন রাসূল (সাঃ) বললেন, না, এ থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। কারণ, তখন মানুষ এ কথা বলাবলি করবে যে, আমি আমার সাথীদেরকে হত্যা করি। এই লোক এবং তার সাথীরা কুরআন পাঠ করে অথচ কুরআন তাদের কণ্ঠনালীর নিচে পৌঁছায় না। তারা দ্বীন থেকে এমনভাবে বেরিয়ে যায় যেভাবে তীর ধনুক থেকে বেরিয়ে যায়। (মুসলিম হাদীস-১০৬৩)