hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৮

৭৬. আল্লাহ কতৃর্ক নিহত

এক ব্যক্তি হুযাইল গোত্রের কতিপয় লোককে মেহমানদারী করাল। আর তাদের উদ্দেশ্যে একটি মেয়ে বের হল এবং ঐ লোকটি তাকে অনুসরণ করল এবং সে (লোকটি) তাকে (মহিলাকে) খারাপ কাজের দিকে প্ররোচিত করল। আর তারা দুজন বালুর মধ্যে ধস্তাধস্তি শুরু করল, অতঃপর মেয়েটি তার দিকে একটি পাথর ছুঁড়ে মারল। ফলে তার কলিজা ফেটে গেল এবং সে মারা গেল। এর পর এ ঘটনা যখন ওমর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে পৌঁছল তখন তিনি বললেন, সে আল্লাহ কর্তৃক নিহত। অতএব তার রক্তপণ আদায় হবে না। (রাওযাতুল মুহিবিন, পৃঃ ৩২৪)