hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

২৮. এত বড় শক্তিশালী যুবক আমি আর দেখিনি

আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী (সাঃ) বলেন, এক দিন আমি স্বপ্নে দেখি একটি কূপের নিকট দাঁড়িয়ে উটকে পানি পান করাবার বালতি দিয়ে আমি ঐ কূপ থেকে পানি টেনে তুলছি। এ সময় আবু বক্‌র রাদিয়াল্লাহু আনহু এলেন এবং কিছুটা দুর্বলতার সঙ্গে এক কি দু’বালতি পানি টেনে তুললেন। আর এ দুর্বলতার জন্য আল্লাহ তাকে মাফ করবেন। তারপর ‘ওমর ইবনুল খাত্তাব এলেন। তখন ঐ বালতিটা আয়তনে বেড়ে গেল। তিনি এতটা শক্তির সাথে পানি তুলতে লাগলেন যে, কোন বাহাদুর লোককে আমি তার মতো শক্তি সহকারে আশ্চর্যজনক কাজ করতে দেখিনি। তিনি এত পানি তুললেন যার ফলে লোকেরা অত্যন্ত তৃপ্তির সঙ্গে পানি পান করল এবং উটকে পরিতৃপ্ত করে পানি পান করিয়ে উটশালায় নিয়ে গেল। ইবনে জুবাইর বলেন, العبقري অর্থ- মূল্যবান সুন্দর বিছানা। ইয়াহইয়া বলেন, الززابى হলো চিকন সূতার তৈরি মখমলের বিছানা। مبثوثة অর্থাৎ, প্রসারিত। (বুখারী, হাদীস-৩৬৮২)