hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৪

৯২. এক ইয়াহুদীর রক্তপাত

ওমর রাদিয়াল্লাহু আনহু-এর সময়ে দুই সৎ বন্ধু ছিল। তাদের একজন তার ভাইকে তার পরিবার সম্পর্কে নসীহত করল। একদিন সে তার ভাইয়ের বাড়িতে গেল সেখানে গিয়ে দেখতে পেল ঘরে একটি বাতি জ্বলছে এবং তার ভাইয়ের পরিবারের সাথে এক ইয়াহুদী অবস্থান করছে। এরপর এই যুবক তার বাড়িতে ফিরে আসল এবং একটি তরবারি হাতে নিল। এরপর বন্ধুর বাড়িতে গিয়ে ঐ ইয়াহুদীকে হত্যা করে তার লাশ বস্তায় ফেলে রাখে।