hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

২৯. ওমর (রাঃ)-এর মর্যাদা

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে উপস্থিত ছিলাম। তিনি বললেন, আমি নিদ্রার মধ্যে স্বপ্নে দেখলাম, আমি যেন বেহেশতে প্রবেশ করেছি। হঠাৎ সেখানে আমার দৃষ্টি পড়ল একজন নারী একটি দালানের পাশে বসে অযূ করছে। আমি জিজ্ঞেস করলাম, এ দালানটি কার? ফেরেশতারা বললেন, “ওমরের। তখন দালানে প্রবেশের সখ হলেও ‘ওমরের মর্যাদাবোধের কথা আমার মনে পড়ে গেল। তাই আমি ফিরে চলে এলাম। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন এবং বললেন : হে আল্লাহর রাসূল! আমি কি আপনার কাছেও মর্যাদাবোধ দেখাতে পারি? (বুখারী, হাদীস-৩৬৮০)