hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০১

৯৯. ওমর (রাঃ)-এর ভয়

ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার সাথীদের কাছে বসে আছেন, তখন তিনি বললেন, যদি কোন আহ্বানকারী আকাশ থেকে এ আহ্বান করে যে, হে মানুষেরা! তোমরা সবাই জান্নাতে প্রবেশ করবে একজন ব্যক্তি ছাড়া। তাহলে আমার ভয় হচ্ছে যে, ঐ এক ব্যক্তি আমি হয়ে যাই কি না। আবার যদি কেউ যদি ঘোষণা দেয় যে, তোমরা সবাই জাহান্নামে প্রবেশ করবে কেবলমাত্র একজন ব্যক্তি ছাড়া। তাহলে আমি আশা করি যে, সেই ব্যক্তি আমিই হতে পারব। (হিয়াতুল আউলিয়া, ১৫৩)।