hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৩

৮১. আমি উপস্থিত হতে চাচ্ছি না

হুমাইদ ইবনে নুয়ায়িম বলেন, ওমর ইবনুল খাত্তাব ও উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কে এক অনুষ্ঠানে দাওয়াত দেয়া হল। তারা দাওয়াতে সাড়া দিলেন। যখন তারা বের হলেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু -কে বললেন, এমন এক দাওয়াতে যাচ্ছি যেখানে উপস্থিত হতে আমার মন চাচ্ছে না। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, কি হয়েছে? তিনি বললেন, আমার ভয় হচ্ছে যে, এই দাওয়াত অহংকার প্রকাশের জন্য। (আখবারু ওমর লিত তানতাবী, পৃঃ ১৯২)