hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০২

১০০. ওমর (রাঃ) এর খাল খনন

শুকনো মাওসুম শেষ হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু-এর খেলাফতের যুগে মিশর বিজিত হয়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে আ’স রাদিয়াল্লাহু আনহু এর নিকট একটি চিঠি প্রেরণ করলেন। সেখানে তিনি লেখলেন যে, আল্লাহর হামদ ও প্রশংসার পর তোমার জন্য জরুরি হল যে, তুমি নীল নদ এবং লোহিত সাগরের মধ্যে একটি খাল খনন কর যাতে করে হিজাজের দিকে মালবাহী জাহাজগুলো যাতায়াত করতে পারে এবং মুসলমানদের প্রয়োজন পূর্ণ হয়। আর এ কাজের জন্য তিনি এক বছর সময় নির্ধারণ করে দেন। অথচ এক বছর অতিবাহিত হওয়ার পূর্বেই খাল খনন শেষ হয় এবং তা দিয়ে জাহাজ চলাচল শুরু হয়। এই খালকে খালিজে আমীরুল মু’মিনীন বলা হয়। (সীরাতে ওমর ইবনে খাত্তাব, পৃঃ ১৪১)।