hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮১

৭৯. এটা আমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে

হিশাম ইবনে উরওয়া বলেন, একদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শামে আগমন করলেন। তখন তার সাথে শামের সম্মানিত ব্যক্তিবর্গ এবং সেনাপ্রধানরা সাক্ষাৎ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ভাই কোথায়? তারা বলল, কে? তিনি বললেন, আবু উবাইদা। তারা বলল, আমরা তাকে এখনি নিয়ে আসছি। তখন তিনি উটে সওয়ার হয়ে আসলেন এবং তাকে সালাম দিলেন এবং তাকে ভালো-মন্দ জিজ্ঞেস করলেন। এরপর মানুষদেরকে বললেন, আপনারা এখন চলে যান। এরপর তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে গিয়ে একটি তরবারী, একটি ঢাল ও সফরের বাহন ছাড়া আর কিছুই পেলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি যদি কিছু আসবাবপত্র সংগ্রহ করতে! তখন আবু উবাইদাহ বললেন, হে আমিরুল মু’মিনীন! এগুলোই আমাদেরকে লক্ষ্যে পৌঁছিয়ে দেবে। (তারীখু দিমাশক লি ইবনে আসাকীর, ৭/১৬২)