hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৭

৬৫. তোমরা দেরি করে ফেলেছ, দ্রুত চল

ওমর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে কুরাইশদের নেতৃত্বস্থানীয় লোকেরা উপস্থিত হল আর তাদের সামনে/নেতৃত্বে ছিল সুহাইল ইবনে আমর ইবনে হারেস এবং আবু সুফিয়ান ইবনে হারব। আর কুরাইশদের পূর্ব লোকদের পূর্বে দুঃস্থ অসহায় দাসদেরকে তার সাথে সাক্ষাতের অনুমতি দিলেন। এতে নেতৃস্থানীয় লোকেরা রাগান্বিত হল। আর আবু সুফিয়ান তার কতিপয় সাথীদেরকে বলল, সে (ওমর) আমাদেরকে তার দরজার কাছে রেখে এসব দাসদের সাথে আগে দেখা করলেন। তখন সোহাইল বলল, হে আমার সম্প্রদায়ের লোক সকল! আমি তোমাদের চেহারায় যা দেখছি, যদি তা রাগ হয়ে থাকে তাহলে তোমরা নিজেদের উপর রাগ করলে। সুতরাং তোমরা দ্রুত ও ধীরে ধীরে কাজ কর। কেয়ামতে যখন তোমরা দাবি করবে তখন যদি তোমাদের ছেড়ে দেয়া হয়, তাহলে তখন তোমাদের অবস্থা কি হবে? (মানাকিবে ওমর, পৃঃ ১২৯)