hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৮

৯৬. ওমর, তার স্ত্রী ও সুগন্ধি

সা’দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা বাহরাইন থেকে কিছু সুগন্ধি এবং আম্বর ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট আসল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ইচ্ছে হয় যে, আমি যদি এমন একজন মহিলা পেতাম, যে সঠিক পরিমাণে আমার জন্য এই সুগন্ধি লাগিয়ে দিত যাতে করে আমি অবশিষ্ট অংশ মানুষের কাছে বিলিয়ে দিতে পারি। তখন তার স্ত্রী আতিকা বললেন, আমি সঠিক পরিমাণে আপনাকে সুগন্ধি লাগিয়ে দিতে পারব। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না। স্ত্রী বললেন, কেন? তিনি বললেন, আমার ভয় হচ্ছে তুমি এভাবে এভাবে এটা গ্রহণ করবে এবং এভাবে এভাবে এটা রেখে দেবে। এবং তোমার শরীরে মুছবে। এতে করে অন্যান্য মুসলমানদের থেকে বেশি অংশ ব্যবহার হয়ে যাবে। (সীরাতে ওমর ইবনে খাত্তাব, পৃঃ ৬৬)