hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৯

১২৭. এক ব্যক্তি কর্তৃক রাস্তায় কোন এক মহিলার সাথে কথা বলা

ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন যে, এক ব্যক্তি এক মহিলার সাথে কথা বলছে। তিনি তাকে বেত্রাঘাত করলেন। লোকটি বলল, হে আমিরুল মু’মিনীন! সে তো আমার স্ত্রী। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তুমি তোমার স্ত্রীকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছ কেন? এবং মুসলমানদেরকে তোমাদের গীবত করার সুযোগ দিচ্ছ কেন? সে বলল, হে আমিরুল মু’মিনীন! আমরা এখন শহরে প্রবেশ করব তাই পরামর্শ করছি যে, কোথায় আমরা অবস্থান করব? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ঐ লোকটিকে চাবুক দিলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা! তুমি প্রতিশোধ নাও। তখন লোকটি বলল, আল্লাহর ওয়াস্তে তা ছেড়ে দিলাম বা মাফ করে দিলাম। (আখবারু ওমর, পৃঃ ১৯০)