hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৩

১৩১. আল্লাহর শপথ। আমি তাকে ভুলব না

হযরত আয়াস ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু তার পিতার কাছ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কোথাও যাচ্ছিলেন আমি তখন বাজারের মধ্যে ছিলাম। আর তিনি তার কোন জরুরি কাজে যাচ্ছিলেন। তখন তার সাথে ছিল একটি চাবুক। আর তিনি সেই চাবুক দ্বারা আমাকে খোচা দিলেন যা আমার কাপড়ের উপর লাগল। এর পরের বছর তার সাথে আবার আমার দেখা হল বাজারের মধ্যে। তিনি আমাকে বললেন, হে সালামা! তুমি কি এ বছর হজ্ব করবে?

আমি বললাম, হ্যাঁ। তিনি আমার হাত ধরে তার গৃহে প্রবেশ করলেন। এবং একটি পাত্র বের করলেন যার মধ্যে ছিল ছয়শত দিরহাম। আর আমাকে বললেন, এগুলোর দ্বারা তুমি সাহায্য গ্রহণ কর (হজ্বের জন্য)। আর জেনে রাখ এটা গত বছরের খোচার বিনিময়-প্রতিদান। রাবী বলেন, আমি বললাম, হে আমিরুল মু’মিনীন! আপনি যা মনে করেছেন তা আমার মনে নেই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তার পর থেকে ওটাকে (খোচাকে) ভুলিনি। (বাইহাকী)