hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৫

১৩৩. আমার চেয়ে অধিক ইবাদাতকারী কে আছে?

ইরাক থেকে একদল লোক ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে আগমন করল। যাদের মধ্যে ছিলেন আহনাফ ইবনে কায়েস। আর তখন ছিল প্রচণ্ড গরম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আবা পরিহিত অবস্থায় সদকার উট খুঁজতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আহনাফ! তোমারটা রেখে আমার সাথে আস এবং এতে উঠ। কেননা, সাদকার উটের মধ্যে ইয়াতীম-মিসকীনের অধিকার রয়েছে। তখন দলের মধ্য থেকে এক ব্যক্তি বলল যে, হে আমিরুল মু’মিনীন! আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আপনি একজনকে এ ব্যাপারে নির্দেশ দিচ্ছেন এটাই কি আপনার জন্য যথেষ্ট? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ও আহনাফের চেয়ে অধিক ইবাদাতকারী কে আছে? আর সে তো মুসলমানদের উপদেশ ও আমানতদারী তার অভিভাবক। (আসহাবুর রাসূল, ১/১৫২)