hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১১

১০৯. ওমর (রাঃ)-এর চিন্তিত রাত্রি

ওমর রাদিয়াল্লাহু আনহু-এর আযাদকৃত দাস আসলাম বলেন, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট রাত্রিযাপন করতাম। আর ওমর রাদিয়াল্লাহু আনহু কাপড় রিফু বা তালি দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের একটি সময় সালাত আদায় করতেন। আর যখন তিনি রাত্রে ঘুম হতে জাগতেন তখন এই আয়াত পাঠ করতেন–

وامراحلك بالصالاة واصطبر عليحا لا نسالك رزقا نحن نرزكك والعاقبة للتقوى ·

এমনি এক রাতে তিনি উঠলেন এবং সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি বললেন, তোমরা উঠে সালাত আদায় করো। আল্লাহর শপথ! আমি সালাত আদায় করতেও সক্ষম নই। উঠতেও সক্ষম নই। আমি সূরা আরম্ভ করি, কিন্তু বুঝতে পারি না যে প্রথমে আছি নাকি শেষে আছি। রাবি বলেন, আমরা বললাম, হে আমিরুল মু’মিনীন! আপনার এমন হল কেন? তখন তিনি বললেন, যখন আমার কাছে খিলাফতের দায়িত্ব পৌঁছাল তখন থেকে আমি চিন্তাগ্রস্ত। (সীরাতুল ওমর ইবনুল খাত্তাব লি আহমাদ আত-তাজী, পৃঃ ১২৫)