hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

১. উমারের হৃদয়ে ঈমানের বীজ

সর্বপ্রথম যেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু-এর অন্তরে ঈমান প্রবেশ করে তা হলো, তিনি দেখলেন যে, কুরাইশ বংশে মহিলারা তাদের দেশ ছেড়ে দূরবর্তী অন্য এক দেশে হিজরত করে চলে যাচ্ছে তার কারণ হলো, তারা ওমর রাদিয়াল্লাহু আনহু-এর মতো লোকদের থেকে অত্যন্ত কষ্ট এবং যন্ত্রণা পাচ্ছিলেন। এ ঘটনা থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু-এর মনটা বিগলিত হয়ে গেল। ঐ মহিলাদের জন্য তিনি আফসুস করতে লাগলেন এবং তাদেরকে কিছু উত্তম কথা শোনালেন যেসব কথা তারা ওমরের কাছ থেকে শুনবে বলে আশা করেনি।

উম্মে আবদুল্লাহ বিনতে হানতামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা যখন হাবশার দিকে হিজরত করতে যাচ্ছিলাম, তখন ওমর এসে আমার সামনে দাঁড়ালেন। তিনি আমাকে বললেন, হে উম্মে আবদুল্লাহ! তুমি কি কোথাও চলে যাচ্ছ? আমি বললাম, হাঁ। আল্লাহর কসম আমরা আল্লাহর যমীনের দিকে বেরিয়ে পড়ছি। কারণ, তোমরা আমাদেরকে কষ্ট দিচ্ছ এবং আমাদেরকে দুর্বল করে রেখেছ। কিন্তু আল্লাহ তায়ালা আমাদের জন্য বের হওয়ার পথ বের করে দিয়েছেন। উম্মে আবদুল্লাহ বলেন, তখন আমি ওমরের অন্তরে তা দেখতে পেলাম, যা আর কখনো দেখিনি। (সীরাতে ইবনে হিশাম, ১/২১৬)