hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

৭৫. হে আল্লাহ! আমি উপস্থিত ছিলাম না

ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট এক বিজয়ের সংবাদ দেয়া হল। তখন কিছু বিষয় গোপন রাখা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আর কোন বিষয় আছে কি? লোকেরা বলল, হ্যাঁ-এক ব্যক্তি ইসলাম ত্যাগ করেছিল। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা তার সাথে কিরূপ আচরণ করেছ। আমরা বললাম, আমরা তাকে হত্যা করে ফেলেছি। তিনি বললেন, তোমরা কেন তাকে একটি ঘরে বন্দী করে রাখনি এবং প্রতিদিন তাকে একটি করে রুটি খাওয়াওনি। যাতে করে সে তাওবা করার সুযোগ পায়। যদি তাওবা না করে তবে তোমরা তাকে হত্যা করতে পারতে। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ! এই হত্যাকাণ্ডে আমি উপস্থিত ছিলাম না, আমি এর আদেশও দেইনি। যখন আমি এ বিষয়ে সংবাদ পেয়েছি তখন আমি এ বিষয়ে সন্তুষ্টও হয়নি। (মানাকীবে ওমর, পৃঃ ৬৬)