১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
১৫. এটা উপঢৌকন যা আল্লাহ তোমাদের প্রতি দান করেছেন
ওমর রাদিয়াল্লাহু আনহু কোন কোন আয়াতের ব্যাপারে রাসূল (সাঃ) কে প্রশ্ন করতেন। আবার কোন কোন সময় যে সকল সাহাবী আয়াতের তাফসীর জানতেন। তাদেরকেও প্রশ্ন করতেন এবং সেই তাফসীর মুখস্ত করতেন এবং অন্যদেরকেও শিক্ষা দিতেন। ইয়া’আলা ইবনে উমাইয়া বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু কে প্রশ্ন করলাম যে, এ আয়াত সম্পর্কে–
وَ اِذَا ضَرَبۡتُمۡ فِی الۡاَرۡضِ فَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَنۡ تَقۡصُرُوۡا مِنَ الصَّلٰوۃِ ٭ۖ اِنۡ خِفۡتُمۡ اَنۡ یَّفۡتِنَکُمُ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ اِنَّ الۡکٰفِرِیۡنَ کَانُوۡا لَکُمۡ عَدُوًّا مُّبِیۡنًا ﴿۱۰۱﴾
তোমরা যখন দেশ-বিদেশে সফর করবে তখন যদি তোমাদের আশঙ্কা হয়, কাফিররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, তবে সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোন দোষ নেই। নিশ্চয়ই কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু। (সূরা নিসা : আয়াত-১০১)
অথচ এখন তো মানুষ নিরাপদ হয়ে গেছে। শত্রুর ভয় নেই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, একথা শুনে আমি অবাক হলাম। পরে রাসূল (সাঃ) কে এ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা একটা উপঢৌকন যা আল্লাহ তায়ালা তোমাদেরকে দান করেছেন। সুতরাং তোমরা তা গ্রহণ করো। (আহমদ)