hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৫

১১৩. ওমর (রাঃ) ও বাদশার আংটি

ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময়ে একটি অভিনব ঘটনা ঘটেছিল যা এর আগে কখনো ঘটেনি। তা হলো মায়ান ইবনে যায়িদ বাদশার আংটির নকশার ন্যায় নকশা খচিত আংটি কুড়াতে সক্ষম হয় এবং এর দ্বারা সে মুসলমানদের সম্পদ ভোগ করে। বিষয়টি ওমরের কাছে উপস্থাপন করা হলে তিনি তাকে একশত বেত্রাঘাত করেন এবং বন্দী করে রাখেন। পরে তার ব্যাপারে কথা হলে তাকে পুনরায় একশত বেত মারেন। আবার কথা হলে পুনরায় একশত বেত মারেন। (উলায়াতুল ফারুক, পৃঃ ৪৩৫)