hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪১

১৩৯. হে গোলাম! আমার পোশাকটি তাকে দিয়ে দাও

একদা ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট এক গ্রাম্য লোক আসল। সে ওমর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে দাঁড়িয়ে কবিতাকারে বলল, হে ওমর! কল্যাণের কাজের বিনিময় হলো জান্নাত। আপনি আমার মেয়ে এবং তাদের মায়ের জন্য জীবনোপকরণ দান করুন। আমি আল্লাহর নামে কসম করে বলছি আপনি সেটা অবশ্যই করবেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন। এমনকি চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল। পরে তিনি তার গোলামকে বললেন, হে গোলাম। আমার এ পোশাকটি আজকের জন্য তাকে দিয়ে দাও। আল্লাহর কসম, এটা ছাড়া আমার আর কোন জামা নেই। (তারীখে বাগদাদ, ৪/৩১২)